এখন আন্তর্জাতিক বিশ্ব বলা শুরু করেছে বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার দরকার।৭১ এর মতোই বাংলাদেশের আন্দোলনকে সারা পৃথিবী সমর্থন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার(৩০ জুন)দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,‘এখন আন্তর্জাতিক বিশ্ব বলা শুরু করেছে,বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার দরকার।যে সরকারের অধীনে একটি সুষ্ঠু,অবাধ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে।এ কারণেই আন্দোলন হচ্ছে,আন্দোলন প্রতিদিন তীব্র থেকে তীব্র হচ্ছে বলেই সারা পৃথিবী জনগণের এই আন্দোলনকে সমর্থন করছে।ঠিক যেভাবে ৭১ সালে বাংলাদের আন্দোলনকে সারা পৃথিবী সমর্থন করেছিলো,ঠিক একইভাবে সারা পৃথিবী আজকে বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করছে।’
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈইমুর রহমান,সহসভাপতি নুর শাহাদাত স্বজল,সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ বিভিন্ন স্তারের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।