শরীফ শাওন
ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০৩ পালিত।
রবিবার (২৬ মার্চ) সকাল ৬টা থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে উপজেলা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, ডাসার উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংবাদিকরা অংশগ্রহন করেন। এসময় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সরকারি শেখ হাসিনা কলেজ পর্যন্ত এসে আবার উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। পরে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার, সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের চলতি দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, উপজেলা কৃষি অফিসার সোনিয়া চৌধুরী, ডাসার থানা অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার প্রমুখ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম , সাধারণ সম্পাদক সৈয়দ মোকাররম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ শাওন সহ বিভিন্ন শ্রেনী পেসার মানুষ।