ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ থানায় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় নবাবগঞ্জ থানা চত্বরে নবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ মহড়ার আয়োজন করে। নবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, মহড়ায় অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কের বিষয়ে আজকের এই আয়োজন করা হয়। এসময় সেখানে থানার ওসি তদন্ত মমিনুজ্জামান সহ থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।