শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ , ভোর ০৫:৫৫
ব্রেকিং নিউজ

সাতক্ষীরায় শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করায়, থানায় অভিযোগ

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , সকাল ০৮:৩৮

খুলনা ব্যুরো:

মানুষ কত নিষ্ঠুর হতে পারে? সাতক্ষীরার কলারোয়ায় এক শিশু শিক্ষার্থীকে বে-ধড়ক মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে জাকির এর বিরুদ্ধে। এ ঘটনায় ন্যায় বিচার পাওয়ার  দাবীতে ওই শিক্ষার্থীর পিতা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার বিকেলে ৫ টার দিকে পৌর সদরের ঝিকরা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে, জানা গেছে-পৌর সদরের ঝিকরা গ্রামের মিজানুর রহমানের শিশু পুত্র রাকিবুল ইসলাম প্রান্তের সাথে একই এলাকার জাকির হোসেনের ছেলে সুমন হোসেনের মধ্যে খেলাধুলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ঘটনা ঘটে।

সুমন হোসেন বাসায় গিয়ে তার বাবা জাকির হোসেনের কাছে দুজনের কথা কাটাকাটি ও ঘটনার  নালিশ করে। জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে প্রান্তকে নিজ  বাড়ীতে নিয়ে এলোপাতাড়ী মারপিট করে আহত করে। এক পর্যায়ে  ওই শিশু শিক্ষার্থী প্রান্তর ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে।

আহত  শিক্ষার্থী প্রান্তর  কলারোয়ার এমআর ফাউন্ডেশন স্কুলের ছাত্র। এ ঘটনায় আহত শিশু শিক্ষার্থীর বাবা মিজানুর রহমান থানায় জাকির হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।