ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব দেলোওয়ার হোসেনকে সংবর্ধনা দিলেন উপজেলার বীরমুক্তিযোদ্ধারা।
বুধবার নবাবগঞ্জ উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ কামরুজ্জামান সরকার,থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী,যুদ্ধকালীন কমান্ডার মুজিবর রহমান, সাবেক উপজেলা ডিপুটি কমান্ডার আকরাম আলী,বীর মুক্তিযোদ্ধা হাসান আলী,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রাজ্জাক চৌধুরীসহ উপজেলা সকল বীরমুক্তিযোদ্ধাররা উপস্থিত ছিলেন।