সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , সন্ধ্যা ০৬:১৪
ব্রেকিং নিউজ

পুকুর থেকে ২শত ৪ বছরের সীমানা পিলার ওজন ৩০ কেজি ১ শত গ্রাম উদ্ধার ।

রিপোর্টার :
প্রকাশ : মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ , রাত ০৯:৪০

ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ 


দিনাজপুরের বিরামপুরে পুকুরে মাছ ধরার সময় ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর ১৮১৮সালের একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। একই দিনে উপজেলার একটি বাড়ি থেকে পাথরের শীব লিঙ্গ উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার দুপুরে পৌর শহরের ২নং ওয়াডের

জোলা গাড়ী লুৎফর রহমানের পুকুর থেকে সীমানা পিলার এবং দোসরা পলাশ বাড়ি এলাকার শ্যাম বর্মনের বাড়ি থেকে শীবলিঙ্গ উদ্ধার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।


থানা পুলিশের উপ পরিদর্শক তুহিন নন্দি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে জোলাগাড়ী এলাকার লুৎফর রহমানের পুকুরে বেশকিছু জেলে মাছ ধরতে নামে।এসময় জালের মধ্যে সীমানা পিলার আটকা পড়ে।


জালটি পাড়ে উঠার পর সীমানা পিলারটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এদিকে একই সময় উপজেলার পলাশ বাড়ি এলাকায় শ্যাম বর্মনের বাড়ি থেকে একটি পাথরের শিব লিঙ্গ উদ্ধার করা হয়।


জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত বলেন,স্থানীয়দেওয়া খবরে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর একটি সীমানা পিলার এবং একটি শীব লিঙ্গটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আইন অনুযায়ী প্রত্নতাত্তিক অধিদপ্তরে জমা করা হবে।


এ সম্পর্কিত আরও পড়ুন