মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , সকাল ০৬:০৪
ব্রেকিং নিউজ

নবাবগঞ্জে প্রাচীন গণেশ মূর্তি উদ্ধার

রিপোর্টার :
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৯ মার্চ ২০২৩ , রাত ০৯:৩১
ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ 
দিনাজপুরের নবাবগঞ্জে প্রাচীন ৪ ইঞ্চি গণেশ মূর্তি উদ্ধার করছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার শগুনখোলা গ্রাম থেকে হিন্দু ধর্মের দেবতা গণেশের ধাতব পদার্থের পিতলের হালকা কালো রংয়ের সামনের অংশ ভাল ও পিছনের অংশ ভাঙ্গা ০৪ ইঞ্চি মূর্তিটি উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোঃ আবু তালেব (৬০)এর গভীর নলকূপের পানির ড্রেন খনন করার সময় একটি ধাতব পদার্থের পুরাতন মূর্তি পান। এমন সংবাদ পেয়ে রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ ইঞ্চি গণেশ মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির প্রত্নতাত্ত্বিক মূল্য থাকায় এটি জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।