বুধবার , ১৭ জুন ২০২৬ , রাত ০৮:২৭
ব্রেকিং নিউজ

আমার ওয়ার্ডের দরিদ্র অসহায় মানুষের সেবা করার মাঝেই খুঁজে পাই আমার আত্বতৃপ্তি - দেলোয়ার হোসাইন দিপু

রিপোর্টার :
প্রকাশ : মঙ্গলবার , ৯ মে ২০২৩ , রাত ১১:০৮

নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার


তারুণ্যের উজ্জ্বল নক্ষত্র যুবক প্রজন্মের সফল মেম্বার ও অসহায়, গরীব, দুঃখী, মেহনতী মানুষের বন্ধু দেলোয়ার হোসেন দিপু (মেম্বার)।নাটোরের সিংড়া উপজেলার, ৬ নং হাতিয়ান্দহ ইউনিয়নের, নলবাতা ৬ নং ওয়ার্ডে সততার সাথে বর্তমান মেম্বার হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন তিনি।

গত ইউপি নির্বাচনে ৬ নং হাতিয়ান্দহ ইউনিয়নের, নলবাতা ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হয়ে নির্বাচন করেন তিনি, এবং জনগনের ভালোবাসায় বিপুল ভোটে, নলবাতা ৬ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত হন তিনি।


মেম্বার নির্বাচিত হওয়ার আগে ও পরে তিনি ছিলেন, অনেক উদার ভালোবাসা প্রেমী একজন ব্যক্তি ওয়ার্ডের প্রতিটি ব্যক্তিকে তিনি সম্মান প্রদর্শন করেন ও মন থেকে ভালোবাসেন। ওয়ার্ডের গরীব দুঃখী, মানুষের সব সময় পাশে থাকেন তিনি, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে অসহায়, গরীব দুঃখী, মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন তিনি। 


মেম্বার দেলোয়ার হোসাইন দিপুকে প্রশ্ন করা হয় সামনের রাজনীতি পরিকল্পনা কি তাঁর পরিকল্পনা কি, তিনি প্রশ্নের জবাবে বলেন, দুই দিনের দুনিয়াতে এসেছি যতদিন বেঁচে আছি আমার ওয়ার্ডের দরিদ্র অসহায় মানুষের সেবা করার মাঝেই আমার আত্বতৃপ্তি খুঁজে পাই। তিনি আরো বলেন আগামী জাতীয় দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিককে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপির) হাতকে শক্তিশালী করতে নিজেকে প্রস্তুত রেখেছি।


নলবাতা ওয়ার্ডে গিয়ে জনসাধারনের মুখে আরো তথ্য জানা যায়, তিনি তাঁর নিতি আদর্শ নিয়ে জনসাধারনের পাশে ছিলেন ও আছেন, এবং সরকারী তহবিলের সবগুলো অনুদান যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বয়ংসম্পুর্ন ভাবে, ওয়ার্ডের জনসাধারনের মাঝে বিতরন করে থাকেন মেম্বার দেলোয়ার হোসাইন দিপু।