মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ১০:০৫
ব্রেকিং নিউজ

নগরকান্দায় সহস্রাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন 'সোবহান'

রিপোর্টার :
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩ , রাত ১২:৪৩

আবু নাছির

ফরিদপুর প্রতিনিধি: 


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সহস্রাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি-কাপড় ও লুঙ্গি বিতরণ করেছেন জেলা মৎসজীবি লীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান। 


বুধবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের শশা গ্রামের নিজ বাড়িতে এ ঈদ উপহার বিতরণ করা হয়।


এ সময় ফরিদপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান ছাড়াও আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উপকারভোগীরা বলেন মাইনসের কাছে চাইয়া নিয়ে চলতে হয়। আজ কাজী আব্দুস সোবহান ভাই একটা লুঙ্গি দিছে অন্তত এই বছরডা চইলা যাবেনে।


এক নারী উপকারভোগী বলেন, স্বামী নেই, এক মেয়ে বিয়ে হয়ে গেছে, চেয়েচিন্তে কোন রকম সংসার চালাই। আমরা তেমন কোন সহযোগিতা পাই না। আজকে একজন একখান কাপড় দিছে। যিনি দিয়েছেন আল্লাহ তাকে ভালো রাখুক। 


স্থানীয় কয়েকজন বলেন, ‘কাজী আব্দুস সোবহান ভাই প্রতি বছর ঈদের আগে এলাকায় এসে দরিদ্র মানুষের মাঝে শাড়ি-কাপড় বিতরণ করেন। এছাড়াও তিনি সারা বছর এলাকার বিভিন্ন দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন।


জেলা আওয়ামী মৎসজীবিলীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান বলেন, ‘আমার জন্মস্থান নগরকান্দাতেই। সে দিকে লক্ষ্য রেখে আমি সব সময় চেষ্টা করি এলাকার অসহায় নিপিড়ীত মানুষের পাশে থেকে কিছু করার। তারই ধারাবাহিকতায় এবছর নিজ এলাকায় ঈদ উপহার নিয়ে হাজির হয়েছি। এর আগে রামনগর ইউনিয়নে ১০০০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছি। ঈদের আগেরদিন পর্যন্ত আমার এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এবছর ১০ হাজার শাড়ী লুঙ্গী বিতরণ করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমি সুযোগ পেলেই গ্রামের বাড়ি চলে আসি। গ্রামের সহজ সরল মানুষ আমার খুব পছন্দ। আমি এখানে এলে অনেক প্রশান্তি পাই।’