সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ১০:১৫
ব্রেকিং নিউজ

অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে তরুণীর মৃত্যু

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ৭ জানুয়ারী ২০২৩ , রাত ১১:১৬

রেস্টুরেন্ট থেকে আনা বিরিয়ানি খেয়ে ভারতের কেরালা রাজ্যে এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি ওই বিরিয়ানি অনলাইনে অর্ডার করে এনেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিরিয়ানি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ২০ বছর বয়সী ওই তরুণী। ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়া হয়ে মারা গেছেন তিনি। ঘটনার পর বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভীনা জর্জ।


পুলিশ জানায়, ওই তরুণীর নাম অঞ্জু শ্রীপার্বতী। তিনি কাসারাগোডের পারুমবালায় বাস করতেন। গাসারাগোডের রোমানসিয়া নামের একটি রেস্টুরেন্ট থেকে গত ৩১ ডিসেম্বর বিরিয়ানি অর্ডার করেন। সেটি খাওয়ার পর পরই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আরেকটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান অঞ্জু।

এর আগে গত সপ্তাহে কোজিখোদে নামের একটি স্থানেও রেস্টুরেন্টের খাবার খেয়ে কোতায়াম মেডিকেল কলেজের এক নার্স মারা যান। এক সপ্তাহের ব্যবধানে খাদ্যে বিষক্রিয়ায় দুজন মানুষ মারা যাওয়ার বিষয়টি চিন্তায় ফেলেছে স্থানীয় প্রশাসনকে।