তৌহিদুল ইসলাম(বিপ্লব)পলাশবাড়ী গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল মঙ্গলবার পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক প্রকৌশলী মইনুর রাব্বী চৌধুরী (রুমান) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রশিদ সরকার।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রাজনৈতিক উপদেষ্টা মমতাজ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক এমপি ও মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা লুৎফর রহমান চৌধুরী, সাঘাটা উপজেলার সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গোলাম শহীদ রনজু, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সারোয়ার হোসেন শাহিন, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ কাজী মশিউর রহমান, পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান খাজা, উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর মন্ডল সহ জাতীয় পার্টির জেলা, উপজেলা, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টির নেতৃবৃন্দ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, ছাত্র সমাজ, যুব সংগতির নেতৃবৃন্দ।
সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আবু ফরহাদ মন্ডল।