বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , রাত ০৩:৩১
ব্রেকিং নিউজ

লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়কে ঘাতক বাস প্রাণ কেড়ে নিলো দুই জনের

রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ২ এপ্রিল ২০২৩ , রাত ০২:১৮

নুরুল আমিন ভূঁইয়া দুলাল লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি


লক্ষীপুর চাঁদপুর মহাসড়ক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবক রুবেল হোসেন(২৫) ও সোহেল রানা (২৫) নামে দুইজনের। আজ শনিবার (১এপ্রিল) রুবেলের ওমান যাওয়ার কথা ছিল।

রুবেল তার দুলাভাইকে নিয়ে সিএনজিযোগে রায়পুর হয়ে চাঁদপুর লঞ্ছঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রুবেল। 

পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রুবেলের তার আর ওমান যাওয়া হলোনা। বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় রুবেল ও তার দুলা ভাই। এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪জন যাত্রী।

শুক্রবার সন্ধ্যায় -রায়পুর ও চাঁদপুর আঞ্চলিক মহা সড়কে আনন্দ পরিবহনের ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় চাঁদপুর সদরের বাগাদী কাদির মার্কেট এর সামনে। 


এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চর রমণি মোহন গ্রামের আবুল কালামের ছেলে মো. রুবেল (২৫) ও রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর কাছিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সোহেল রানা (২৫)।


দুর্ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানান, আনন্দ পরিবহনের বাসটি চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে রায়পুরের উদ্দেশে ছেড়ে আসলে বিপরীত থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা রায়পুর থেকে চাঁদপুরে প্রবেশ করার সময় এ ম্রমান্তিক দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নিহতদের স্বজনেরা জানান, সোহেল রানা ওমানে যাওয়ায় উদ্দেশ্যে সিএনজিযোগে-দুলভাইকে নিয়ে চাঁদপুর লঞ্চঘাটে যাচ্ছিলেন। 

জানা যায় শনিবার সকাল ১০টায় এ্যামিরেটস্ এয়ারলাইন্স ফ্লাইটে যাওয়ার কথা ছিল তার।

দুর্ঘটনায় অন্যান্য আহতদের অবস্থা আসংখ্যা জনক হওয়ায় তাদের ঢাকা প্রেরণ করা হয়েছে।


দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আঃরশিদ বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে ঘটনা তদন্ত করে। মামলা রজু করা হবে বলে তিনি জানান।