মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ১০:০৫
ব্রেকিং নিউজ

বকশিগঞ্জে মাড়াই মেশিনের চাপায় কৃষকের মৃত্যু

রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ২৬ মার্চ ২০২৩ , রাত ০১:০৬

রুমান শাহরিয়ার,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশিগঞ্জে ভুট্টা মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে নূরনবী (৪৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫মার্চ) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের দক্ষিন বগারচর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নূরনবী ওই এলাকার ময়ফুল হাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নূরনবী বাড়ির সামনে ভুট্টা মাড়াই করার জন্য মেশিন নিয়ে যাওয়ার পথে মেশিনের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা মেশিনের নিচে থেকে নূরনবীকে উদ্ধার করে। মেশিনের নিচ থেকে উদ্ধারের কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামানিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুট্টা মাড়াই করার মেশিনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। মেশিন নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।