নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার
একজন অসহায় নিঃসন্তানিকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য রাতের আঁধারে সন্ত্রাসী হামলা চালিয়ে বসত ঘর গুঁড়িয়ে দিয়েছে একদল ভূমিদস্যু। এ ঘটনাটি ঘটে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহ পুর গ্রামের স্বামী পরিত্যক্তা মোছাঃ আসমা খাতুনের সাথে।
জানা গেছে গতকাল রাত আনুমানিক ২ ঘটিকার সময় পরানগঞ্জ এলাকার তাইজুদ্দিন ও জলিল মুন্সী গংদের ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে পূর্ব পরিকল্পিত বেয়াইনী জনতাবদ্ধে আবদ্ধ হইয়া বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র সঙ্গে সজ্জিত হইয়া উক্ত মহিলার বসত ঘর ভাঙচুর সহ লুটপাট করে। অভিযুক্ত তাইজুদ্দিন স্থানীয় লোকজনের মাঝে পরিচয় দিয়ে বেড়ায় সচিবালয় আবার মন্ত্রণালয়ে চাকুরি করে। তার দাপটের কাছে এঁরা কিছু না।
এ সময় হামলাকারীদের এলোপাতাড়ি পিটুনিতে আসমা খাতুন (৩৫) ও তার মা সহ গুরুত্বর আহত হয়েছেন। এই ঘটনায় গুরুত্বর আহত আসমা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়, হাসপাতালের ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় আসমা খাতুন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে। এতে দুই জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামায় ১০-১২ জন অভিযুক্ত রয়েছে। এ বিষয়ে স্থানীয় লোকজন বলছে আমরা ৭১ এর যুদ্ধ ও ঐ সময়ের ঘটনা গুলি দেখিনি কিন্তু এ ঘটনা দেখে ও শুনে ঐ ৭১ এর নির্যাতন, নিপীড়ন ও আর্তনাদ গুলি আবার সামনে এলো বলে মনে হয়। যারা এ কর্মকাণ্ডে যুক্ত এদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। এ ঘটনায় আব্দুল্লাহ পুর গ্রামের সাধারণ মানুষ জন আতঙ্কে রয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, স্বামী পরিত্যক্ত আসমা খাতুনের বাড়ির টিনের একটি বসত ঘর রয়েছিলো সেখানে এখন ভিটা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ঘরের কিছু জিনিস পত্র পরে আছে। একটি সূত্রে জানা যায় আসমা খাতুনের ত্রয়কৃত উক্ত ভূমি। যার খতিয়ান ২৩২, খারিজ-৩৯১ দাগ, জমির তফছিল মৌজাঃ আব্দুল্লাহপুর, শ্রেনী কান্দা, জমির পরিমান ৯.৫০ শতাংশ আব্দুল্লাহ পুর, পরানগঞ্জ।
গোপন সূত্রে জানা যায় ইতিপূর্বে সন্ত্রাসীদের নামে ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করা আছে যাহা চলমান।
এভাবেই নিরহ স্বামী পরিত্যক্ত আসমা খাতুনের বসতবাড়ি রাতের আধারে এদেরই ইন্দনে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে উচ্ছেদ করার লক্ষ্যে সন্ত্রাসী কায়দায় টিনসেট ঘর ভেঙ্গে চুরে নিয়ে গেল উক্ত এলাকার প্রভাবশালী চক্রের সদস্যরা।