মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ১০:০৫
ব্রেকিং নিউজ

সিংড়ায় সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত

রিপোর্টার :
প্রকাশ : সোমবার , ২০ মার্চ ২০২৩ , রাত ০৮:৩২

নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার


নাটোরের সিংড়ায় মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপির) সার্বিক সহযোগিতায় সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করেন নাটোর ইয়ুথ ব্লাড ডোনার ক্যাম্প এর সিংড়া ইউনিট।


আজ সকাল হতে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করেন নাটোর ইয়ুথ ব্লাড ডোনার ক্যাম্প এর সিংড়া ইউনিট কোর্ট মাঠ প্রাঙ্গণে।


এসময়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জনাব, শফিকুুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ওহিদুর রহমান শেখ, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা জনাব, ডাক্তার মোঃ আমিনুল ইসলাম। 

এসময়ে উপস্থিত ছিলেন, জেলা সদর যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ সবুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল আমিন সরকার, অধ্যাক্ষ বিলহালতি ত্রীমহোনী ডিগ্রী কলেজের গোলাম সারোয়ার।


অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিংড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান লিখন। এছাড়াও উপস্থিত ছিলেন নাটোর ও সিংড়া ইয়ুথ ব্লাড ডোনার ক্যাম্পিং এর ইউনিটের সকল সদস্য বৃন্দগণ।