শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬ , রাত ০৯:২৮
ব্রেকিং নিউজ

বিরামপুরে গাঁজাসহ মুদি দোকানী আটক

রিপোর্টার :
প্রকাশ : শুক্রবার , ৭ এপ্রিল ২০২৩ , রাত ১০:৫৮

ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধিঃ প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ৪৫০ গ্রাম গাঁজাসহ মোঃ আলম সরকার (৫৫) নামের এক মুদি দোকানীকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে বিরামপুর উপজেলার ৪ নং দিওর ইউনিয়নের বিজুল মাগুড়াপাড়া থেকে আটক করা হয়।

আটককৃত হলেন উপজেলার বিজুল মাগুড়াপাড়া গ্রামের মৃত তোরাব আলী সরকারের ছেলে। তিনি মুদি দোকান করার পাশাপাশি গাঁজার ব্যবসা করে আসছিলেন।


বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত সত্যতা নিশ্চিত করে বলেন, বিজুল মাগুড়াপাড়া গ্রামে মুদির দোকানের ভিতর থেকে ৪৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আলম সরকার (৫৫) আটক করা হয়। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-০৪, ০৭/০৪/২০২৩ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ রুজু করা হয়েছে।