ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে বীমা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ নবাবগঞ্জ শাখা অফিসের আয়োজনে মমদেল সুপার মার্কেট এই বীমা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ব্রাঞ্চ ম্যানেজার মোঃ এস,এম আলমগীর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ জিয়াউর রহমান মানিক।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল-কামাল। এতে অন্যান্যদের মধ্য
নবাবগঞ্জ কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আবু হেনা মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম,নবাবগঞ্জ কেন্দ্রীয় বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক,মোঃ মাহাবুব আলম, দিনাজপুর জেনারেল ম্যানেজার, (উন্নয়ন) মোঃ ফিরোজ সরদার সাজু,বিরামপুর শাখা অফিসের
ডি.জি. এম ইনচার্জ, (উন্নয়ন )মোঃ লতিফুল খবির,উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলনসহ অনেকে উপস্থিত ছিলেন।