লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৫নং ওয়ার্ডস্থ জনতা বাজার নামক স্থানে(ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে)মোটরসাইকেল-সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে তানিম(২২)এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।সোমবার(৩ জুলাই)আনুমানিক রাত ১টা ১৫ মিনিটে ভূঁইয়া রাস্তা(জনতা বাজার)হইতে মোটরসাইকেলযোগে রায়পুর যাওয়ার পথে(ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে)বিপরীত দিক থেকে ছুটে আসা সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলসহ তানিম রাস্তার পার্শ্ববর্তী খালে পড়ে যায়।
তাৎক্ষণিক স্থানীয়রা ছুটাছুটি করে তাকে খাল থেকে তুলে আশঙ্কাজনক অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এসময় তানিমের ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি খালের পানিতে পড়ে থাকতে দেখা যায় এবং ব্যাটারি চালিত সিএনজিটি দুমড়ে মুছড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।তবে,সিএনজি চালক শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানায় স্থানীয়রা।
এদিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা.মঞ্জু ছেলেটির অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদরে প্রেরণ করলে পথিমধ্যেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
এরপর লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায় নিহত ছেলেটির নাম তানিম,বয়স-২১ বছর।সে রায়পুর বুলেট মাইকের সত্বাধিকারী মিজানুর রহমান বুলেটের একমাত্র ছেলে।দুর্ঘটনা সম্পর্কে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া জানান তিনি ঘটনা স্হলে পুলিশ পাঠেয়েছেন।লাস ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর মার্কেট পাঠানো হয়েছে।তদন্ত শেষে লাস স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এবং আই নানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।