শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ , রাত ১২:৪৮
ব্রেকিং নিউজ

প্রতিমন্ত্রী পলক এর উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ

রিপোর্টার :
প্রকাশ : সোমবার , ১৭ এপ্রিল ২০২৩ , রাত ০২:৩৪

নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার


পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রীর উপহার প্যাকেট পৌঁছে দেয়া হচ্ছে। আজ নাটোরের সিংড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডে অসহায় পরিবারকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষ থেকে বাড়ি বাড়ি এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। প্রত্যেক পরিবারের উপহার এই প্যাকেটে রয়েছে আলু ৫ কেজি, সয়াবিন তেল ১ লিটার, ডাউল, সোলা, খেজুর, মুড়ি, পিয়াজ, লবণ, গুড় সহ দশ আইটেমের ১৩ কেজির খাদ্য সামগ্রী। 


এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, অর্থ বিয়ষক সম্পাদক খন্দকার ইমরান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মান্নান হাবিব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, ও সদস্য রন্জু আহমেদ।


উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পরিবেশ কর্মী হাসান ইমাম বলেন, পবিত্র রমজান উপলক্ষে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় সমাজের অসহায় পরিবারকে খুঁজে খুঁজে এই উপহার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে। আর পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত প্রতিদিন তাঁদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।