নিজস্ব সংবাদদাতা,
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডায় বৈষম্য করবে নিরসন, শ্লোগান কে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বেসরকারী সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি (সেল্প) এর উদ্যোগে নানা কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। রাঙ্গাবালী উপজেলা মিলনায়তনে র্যালী পরবর্তী সমাবেশ আলেচনা সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাতোয়ারা লিপি এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খালিদ বিন ওয়ালিদ। এ ছাড়াও সরকারী বেসরকারী বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে ব্র্যাক এর রাঙ্গাবালী কার্যালয় বিভিন্ন শ্রেণীর পেশার নারীদের নিয়ে আলেচনা সভা করা হয়। সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষতায়ন কর্মসূচীর রাঙ্গাবালী অফিসের অফিসার মোঃ মনজুর রহমান, রাঙ্গাবালী ব্র্যাক অফিস এর শাখা ব্যবস্থাপক মোঃ আবু সাইদ, শাখা হিসাব কর্মকর্তা মোঃ টিপু সুলতান সহ অন্যান সহকর্মীগণ।