ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের ইরি বোরো ধান,চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১ টায় নবাবগঞ্জ উপজেলা ক্রয় ও মনিটরিং কমিটির আয়োজনে কৃষকদের নিকট থেকে ধান,চাল ও গম ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
এসময় সেখানে ধান, চাল সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার এমএম আশিক রেজা ।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এবারে এ উপজেলায় ৩০ টাকা কেজি দরে ১৫৩০ মেট্রিক টন বোরো ধান, ৪৪ টাকা কেজি দরে ৩৮৩৪ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করা হচ্ছে।