নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়া উপজেলার ৬ নং হাতিয়ান্দহ ইউনিয়নে রাজনৈতিক ব্যাপক সারা জমেছে পুরো ইউনিয়ন জুড়েই। আগামী কিছুদিনের ভিতরেই শুরু হতে যাচ্ছে ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এই ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হচ্ছেন অনেকেই।
সরজমিনে গিয়ে দেখা যায় সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলমগীর হোসেন কে, তাঁকে প্রশ্ন করা হয়, সামনের ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে মন মানসিকতা ও প্রস্তুতি কেমন চলছে তাঁর। তিনি প্রশ্নের জবাবে বলেন রাজনীতি আমার নেশা ও পেশা দুটোই।
আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসতেছি, একসময় ছাত্র রাজনীতি করেছি সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। এখন আমি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, এই সম্মেলনকে নিয়ে রয়েছে আমার অনেক স্বপ্ন।
এই ত্রি-বার্ষিক সম্মেলনের সঠিক সিদ্ধান্তে উপজেলা আওয়ামী যুবলীগের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এবারের কমিটিতে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার জন্য।
তিনি আরো বলেন, এবারের সম্মেলনে আমি আলমগীর হোসেন ইউনিয়ন আওয়ামী যবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, সোহেল তালুকদার ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিখন যদি আমাকে নির্বাচিত করে, আমি আলমগীর হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি ও আমার সংগঠন নিয়ে নৌকা প্রতীক কে বিজয়ী করার জন্য কাজ করে যাবো।