সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ০৯:১৯
ব্রেকিং নিউজ

বাগেরহাটে ঈদের প্রধান জামাত বিশ্বঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে

রিপোর্টার :
প্রকাশ : মঙ্গলবার , ২৭ জুন ২০২৩ , বিকাল ০৪:১২

বাগেরহাটে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে। এই মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত  পৌনে ৮টায় ও সর্বশেষ জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন । 

বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে ঈদুল আযহার প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন মাতুব্বর। তৃতীয় ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ঐতিহ্যবাহী সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম। ঈদের জামায়াতে আগত মুসলি­দের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।

এছাড়া বাগেরহাটের খানজাহান মাজার জামে মসজিদ ও পুরাতন কোর্ট জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে, আলীয়া মাদ্রাসা জামে মসজিদ, হরিণ খানা জামে মসজিদ, খারদার জামে মসজিদ, সোনাতলা জামে মসজিদ, নাগেরবাজার হাজি আরিফ জামে মসজিদ ও পিসি কলেজ জামে মসজিদে ৭টা ৩৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া যেসব ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী হবে। ঈদে মুসলি­দের নিরাপত্তা নিশ্চিত এবং অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে বলে জানান তিনি।