সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ০৯:৩৪
ব্রেকিং নিউজ

সিংড়ায় পৌর আওয়ামী যুবলীগের কমিটি গঠণ সম্পুর্ন সভাপতি হলেন লাবু ও সাধারন সম্পাদক রাশেদ সোহাগ

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ১১ মার্চ ২০২৩ , বিকাল ০৪:০০

নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার


সিংড়া পৌর আওয়ামী যুবলীগের কমিটিতে, জনি হাসান লাবু কে সভাপতি এবং রাশেদ উল হক সোহাগ কে সাধারণ সম্পাদক করা হয়েছে।


আজ রাত ১২ টার দিকে সিংড়া উপজেলা যুবলীগ, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী এই কমিটি ঘোষণা করেন।


নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে জীবন বৃত্তান্ত সহ পূর্ণাঙ্গ কমিটি গঠণ করে উপজেলা যুবলীগ বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


সিংড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার জানান, গত ২৫ ফেব্রুয়ারী কেন্দ্রীয় যুবলীগ নেতাদের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হলেও পৌর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়নি।


পরবর্তীতে কেন্দ্রীয় যুবলীগ নেত্রবৃন্দের নির্দেশক্রমে পৌর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।


কমিটিতে জনি হাসান লাবু কে সভাপতি এবং রাশেদ উল হক সোহাগ কে সাধারণ সম্পাদক করা হয়েছে।


এছাড়া এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে জীবন বৃত্তান্ত সহ পূর্ণাঙ্গ কমিটি গঠণ করে উপজেলা যুবলীগ বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।