জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ৫০ হাজার টাকা চাঁদা না দিলে দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের কাঠপট্টি এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলামের সাথে।
সাইফুল ইসলাম বলেন, রবিবার রাতে মান্দা উপজেলার ফেটগ্রাম নিজ বাড়িতে থাকার সময় ০১৭৩১-২০৬১৭৪ নাম্বার ফোন আসে। রিসিভ করলে অপর প্রান্তে থাকা ব্যক্তি নাম প্রকাশ না করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা পরিশোধ না করলে নিয়ামতপুর বাজারে আমার কসমেটিকস দোকানে আগুন লাগানোর হুমকি প্রদান করে। এ ঘটনায় সোমবার নিয়ামতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, চাঁদা দাবির বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।