জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি বজলুর রশিদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানা পুলিশ উপপরিদর্শক (তদন্ত) ফইম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামাণিক, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন, নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান শাজু প্রমূখ।
এ সময় মানবাধিকার, এনজিও প্রতিনিধি ও স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আইন সহায়তা বিষয়ে আলোকপাত করেন বক্তারা।