বুধবার , ১৭ জুন ২০২৬ , রাত ০৮:২৭
ব্রেকিং নিউজ

রায়পুরের সন্ত্রাসী হামলার নিউজ করায় সাংবাদিককে প্রাণে মেরে ফেলার হুমকি।

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ২৯ এপ্রিল ২০২৩ , রাত ১০:২৪
নুরুল আমিন ভূঁইয়া দুলাল লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলার নিউজ করায় রায়পুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আমিন ভূইয়া দুলালকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে সন্ত্রাসী মুক্তার ও তার সহযোগীরা। এ ব্যাপারে রায়পুর থানায় আজ ২৯ শে এপ্রিল  একটি জিডি করেছেন সাংবাদিক নুরুল আমিন ভূইয়া দুলাল । 
উল্লেখ্য লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার মধুপুর ৫ নং ওয়ার্ডের আব্দুল জব্বার ভূঁইয়া বাড়িতে গত (২৪)  এপ্রিল জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মুক্তার আহমেদ ভূঁইয়া বনাম আলী হোসেন ভূঁইয়া গঙ্গেদের মাঝে মারামারির ঘটনায় মুক্তার আহমদ ও শরীফ গংরা আলী হোসেন ও ইয়াসমিন, আশুরা বেগম এই তিনজনকে বেদম মারধর করে ঘরের বেড়া, দরজা ভেঙ্গে দেয়। 
এদের বিরুদ্ধে রায়পুর থানায় ভাঙচুর ও নারী নির্যাতনের দুইটি মামলা একটি সাধারণ ডায়েরি  রয়েছে বলে জানা যায়। 
এই নিউজ দৈনিক "নতুন দিগন্ত" সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হওয়ায়, রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আমিন ভূইয়া দুলাল কে প্রাণে মেরে ফেলার অনবরত হুমকি দিতে থাকে মুক্তার আহমদ ও শরীফ ভূঁইয়া গংরা। এরই পরিপ্রেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে নুরুল আমিন ভূইয়া রায়পুর থানায় ২৯ এপ্রিল  একটি সাধারণ ডায়েরি  দায়ের করেন। যাহার জিডি নম্বর ১৬২০/২৩