নিজস্ব সংবাদদাতা,
পটুয়াখালীর রাঙ্গাবালী'তে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ ও রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রলীগের নব-কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার বাহেরচর বাজার চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। গত২২শে মার্চ পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা ছাত্রলীগ ও কলেজ ঘোষণা করা হয়।
আনন্দ র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি আরিফ হোসেন ও উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ মৃধা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি - মাহমুদ হোসেন টিটু, মোঃ ইমরান মাহমুদ, জিদান খান, মোঃ কাফি খান, তরিকুল ইসলাম জিহাদ, সাব্বির মৃধা, মোঃ কামাল উদ্দিন, সৈকত কবিরাজ, মোঃ সাজ্জাদ হোসেন রাজিব, খন্দকার তনিক, দুর্জয় চন্দ্র দাস। যুগ্ম সম্পাদক সম্পাদক আব্দুল্লাহ আল-ইমরান, মেহেদী হাসান হাওলাদার, মোঃ জাহিদ হোসেন, কামরুজ্জামান কামরুল, লিমন মাহমুদ, মোঃ শিমুল, মোঃ রায়হান।
সাংগঠনিক সম্পাদক মোঃ তাইবুর হক (অন্তর), মোঃ রিদয় মৃধা, এইচ.এম শাকিল, হাফিজ আল লিমন, রাজিব ইসলাম। আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি সাকিবুল হাসান সৌরভ ও সাধারণ সম্পাদক ইরফান রাজ জিদান, সহ সভাপতি আকাশ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন, সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেন। অতঃপর বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রলীগের শত শত কর্মী সমার্থকরা, নব-নির্বাচিত উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।