মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ১০:০৬
ব্রেকিং নিউজ

পলাশবাড়ী এসএসসি পরীার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার :
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩ , রাত ১০:০২
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার পলাশবাড়ী সদরের ঐতিহ্যবাহী এস এম  পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান শিক্ষক সুশীল সরকারের সভাপতিত্বে ২৬ এপ্রিল
বুধবার সকালে বিদ্যালয় মাঠে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। 

আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামিলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল রিপন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্রী ফিহা।

এসময় শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 

শেষে পরীক্ষার্থীদের ভবিষ্যত জীবনের সার্বিক সাফল্য কামনা করে এক বিশেষ দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। এবারের ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় ভোকেশনাল শাখাসহ অত্র প্রতিষ্ঠান থেকে ২’শ ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে বলে জানা যায়।