মোঃ আব্দুল সামাদ বিশ্বাস, খুলনা ব্যুরোঃ দৌলতপুর বিএল কলেজ পুকুর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। উদ্ধার হওয়া মরদেহের নাম মো: নাইমুর রহমান তন্ময়। তিনি খালিশপুর নয়াবাটি এলাকার জনৈক আমীর হোসেনের ছেলে। দৌলতপুর দিবা নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল বলেন, সি আই ডি’র ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আমরা তার পরিচয় নিশ্চিত হই। পরবর্তীতে তার পরিবারের সাথে যোগাযোগ করি। তিনি আরও বলেন, মৃত ওই যুবক খুলনা দৌলতপুর দিবা নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি গানবাজনা করতেন। পারিবারের মাধ্যমে আমারা আরও জানতে পারি যে, ওই যুবক নেশাগ্রাস্থ ছিলেন। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে ময়না তদন্ত রিপোর্ট না আসা প্রর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না।
দৌলতপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: আবু জাফর খুলনা বলেন, তন্ময় ঈদের আগের দিন দুুপুর দেড়টার দিকে বাড়ি থেকে বের হন। আর তিনি বাড়ি ফিরে যাননি। তিনি নিখোঁজ ছিলেন। কেউ তাকে খুন করে এখানে ফেলে গেছে কিনা এমন প্রশ্নের? জবাবে তিনি বলেন, তার শরীরে কোথাও কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে সব পরিস্কার হয়ে যাবে বলে তিনি জানান।