বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , রাত ০১:৪২
ব্রেকিং নিউজ

নিয়ামতপুরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার

রিপোর্টার :
প্রকাশ : শুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩ , রাত ১০:৪৩
জাকির হোসেন 
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার পাঁড়ইল ইউনিয়নের গন্ধশাইল গ্রামে বৃহস্পতিবার রাতের। পরে ওই রাতেই পুলিশ অজ্ঞাত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেন নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান। 
পরে ওই ব্যক্তির পরিচয় মেলে। মৃত ওই ব্যক্তির নাম ইব্রাহিম মন্ডল(৪৮)। তিনি রাজশাহী জেলার তানোর উপজেলার কলমা ইউনিয়নের মৃত মাহির মন্ডলের ছেলে। 
ওসি আরও জানান, ওই ব্যক্তি ৫ দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্হানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 
মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে সাগর আলী বলেন, আমার বাবার ১ মাস পূর্বে ব্রেইন স্ট্রোক করার ফলে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। কাউকে কোন কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতো। অনেক খোজাখুজি করে ফিরিয়ে নিয়ে আসতে হতো। গত ২৪ জুলাই বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। অনেক খোজাখুজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার রাত ১ টার দিকে আমার চাচা জানায় বাবা মৃত অবস্থায় গন্ধশাইল গ্রামে পড়ে রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানায় যোগাযোগ করি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।