ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ
দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত হলো দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের এসএসসি ব্যাচের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান।
গতকাল রবিবার সকালে ২০০১ সালের এসএসসি ব্যাচের আয়োজনে স্কুল চত্বরে এই ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাইদুর সুমনের সঞ্চালোনায় অনুষ্ঠানে শিক্ষক দিলীপ, মোন্নাফ, সালাম, জহুরুল, সেকেন্দার, ইউসুফ, নজরুল, নুরুজ্জামান,ভারতী রানীসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মেয়েদের বালিস, বাচ্চাদের চকলেট দৌড়, ছেলেদের বল নিক্ষেপ ও কুপন লটারী ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় ২০০১ সালের এসএসসি ব্যাচের মাহফুজ,সাহাদত,শরীফুল,বিদ্যুৎ, বেনজির,জাকির, বেলাল, তৌহিদ, সানাউল্লাহ,জাহানারা, কনা,শ্যামলী ও মুরাদ সহ আরো অনেকে।