নিজস্ব সংবাদদাতা,
আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধারণ জনগনের সামনে তুলে ধরার জন্য রাঙ্গাবালীতে তৃনমুলে প্রচারনায় নেমেছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড ড. শামীম আল সাইফুল সোহাগ।
২০-০৫-২৩ ইং তারিখ সকাল ১০ টায় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরহালিম থেকে শুরু করে রাঙ্গাবালী, ছোটবাইশদিয়া, বড়বাইশদিয়া, চালিতাবুনিয়া, মৌডুবী ইউনিয়নে সরকারের সারে চার বছরের বিভিন্ন রকম উন্নয়নের কথা তুলে ধরার জন্য "একনজরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য" সম্মিলিত লিপলেট বিতরণ ও সরকারের নানা মুখী পদক্ষেপের জন্য ভূয়োসী প্রশংসা করেন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করা ও নৌকায় ভোট দেওয়ার অনুরোধ করেন। তিনি জননেত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেত্রীত্বের প্রসংশা করেন এবং জননেত্রী শেখ হাসিনার সু-সাস্থ ও দীর্ঘায়ু কামনা করেছেন। এ সমায়ে তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ূন তালুকদার, সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার, পটুয়াখালী জেলা যুবলীগের সদস্য রাসেল খান, উপজেলা যুবলীগ নেতা এ্যাড.মহিববুল ইসলাম তানিম এছারাও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদকসহ স্থানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।