ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধি-
“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবো নিরাপদ”এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজা সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান সরকার,মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, নবাবগঞ্জ সন্ধানী লাইফ ইন্সুরেন্স এর এ জি এম সাইফুল ইসলাম, নবাবগঞ্জ সন্ধানী লাইফ ইন্সুরেন্স এর বি এম মোঃ এস আলমগীর
বি,এম,মোঃ ওয়ায়েস কুরুনী, মেঘনা লাইফ বিরামপুর জোন এর সাইদুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।