নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার
সিংড়ায় চামারী ইউনিয়নে আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই কমিটিতে, মাহিম আহমেদ মহসিন কে সভাপতি এবং আব্দুল আলীম মৃধাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
দুই এপ্রিল রোজ রবিবার বিকেল ৩ টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষনা করা হয়। সিংড়া উপজেলা যুবলীগ, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী এই কমিটি ঘোষণা করেন, সন্ধ্যা ৭ টায়।
নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে জীবন বৃত্তান্ত সহ পূর্ণাঙ্গ কমিটি গঠণ করে উপজেলা যুবলীগ বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সিংড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার জানান, আজ ২ এপ্রিল চামারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলো। আগামী ১৫ দিনের ভিতরে ইউনিয়নের সকল ওয়ার্ডে কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হলো
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি)।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, শেখ ওহিদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি, সোহেল তালুকদার ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিখন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা, নাটোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, মাহমুদুল হোসেন মুক্তা, উপজেলা আওয়ামী যুবমহিলা লীগের সভাপতি, খাদিজা খাতুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, হামিদুল ইসলাম হিরো, আওয়ামী লীগ নেতা রবিউল করিম রবি, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, রমিজুল করিম মৃধা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, শোভন ইসলাম, শ্রমিক লীগের সভাপতি, আশরাফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেন্টু খাঁন ও আবুল কালাম সহ আরো নেতাকর্মীবৃন্দ ও অত্র ইউনিয়নের গন্য মান্য ব্যক্তি বর্গ।
কমিটিতে মাহিম আহমেদ মহসিন কে সভাপতি এবং আব্দুল আলীম মৃধা কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে জীবন বৃত্তান্ত সহ পূর্ণাঙ্গ কমিটি গঠণ করে উপজেলা যুবলীগ বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।