সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ১১:১৯
ব্রেকিং নিউজ

রাঙ্গাবালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টার :
প্রকাশ : শুক্রবার , ৩ মার্চ ২০২৩ , বিকাল ০৪:২১

নিজস্ব সংবাদদাতা,

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মোঃ মাহিম (৫) নামের এক শিশুর ডোবায় পড়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের সময় বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশু মাহিমের ভাসমান  মরদেহ উদ্ধার করে স্বজনরা। ছোটবাইশদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আনোয়ার হোসেন দফাদারের ছেলে মাহিম। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মাহিম খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে খোজাঁখোজি করে না পেয়ে তার মরদেহ বাড়ির পাশের একটি ডোবায় ভাসতে দেখতে পায় স্বজনরা। এ সময় স্থানীয়রা ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেন। 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  নুরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায়  লাশ দাফন দেওয়া হয়েছে।