সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ১১:০২
ব্রেকিং নিউজ

বদলগাছীতে বাল‍্য বিয়ে ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক ক‍্যাম্পেইন অনুষ্ঠিত।

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ১১ মার্চ ২০২৩ , রাত ০২:২৭

আবু রায়হান লিটন,স্টাফ রিপোর্টার নওগাঁঃ- নওগাঁর বদলগাছীতে বাল‍্যবিবাহের জনসচেতনতা বাড়াতে বাল‍্য বিয়ে ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ ক‍্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার বিকেল ৪টায় আগামীর পথে কর্মসূচির (CWFD) আয়োজনে মানুষের জন‍্য ফাউন্ডেশনের(MJF) সহযোগিতায় গ্লোবাল অ‍্যাফেয়ার্স কানাডার (GAC) অর্থায়নে নওগাঁর বদলগাছী বিলাসবাড়ী ইউপির শিবপুর উচ্চ বিদ‍্যালয় মাঠে বাল‍্য বিবাহ প্রতিরোধও বাল‍্য বিবাহ রোধে জনসচেতনা বৃদ্ধি করতে বাল‍্য বিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ ক‍্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গান ও অভিনয়ের মাধ্যমে বাল‍্য বিবাহের কুফল স্থানীয় মানুষের মাঝে তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, প্রোগ্রাম অফিসার জুলেখা আখতার, একাউন্ট অফিসার মোহন আলী,

ফিন্ড ফ‍্যাসিলিটিটর আমিনুল ইসলাম ও আফরিন সুলতানা,কমিনিউটি মোবিলাইজার আদরি,পপি আখতার,নাজিউর রহমান ও নুহ ইসলাম,কিশোর কিশোরী ক্লাবের সদস্যবৃন্দসহ রাজশাহী থেকে আগত গম্ভীরা শিল্পী গোষ্ঠী।