মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ০৩:২৯
ব্রেকিং নিউজ

পলাশবাড়ীতে হুইল চেয়ার বিতরণ

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ২৯ এপ্রিল ২০২৩ , রাত ১০:১০
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার পলাশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে পলাশপাড়া নিবাসী পক্ষাঘাত গ্রস্থ  মোঃ আব্দুল হামিদকে হুইল চেয়ার প্রদান করা হয়।এ উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান সাহান। বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার বলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন নিজ অর্থায়নে এ পর্যন্ত গাইবান্ধায় ৮ জন শারীরিক অসহায় মানুষকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।