মৌলভীবাজার শ্রীমঙ্গলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব
-৯ এর অভিযানে,২৪৭ বোতল ফেনসিডিলউদ্ধার পূর্বক ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল ১০ এপ্রিল সোমবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৪৭ বোতল ফেনসিডিলউদ্ধার পূর্বক ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা শ্রীমঙ্গল থানার গাজীপুর (কালাপুর) এলাকার বাসিন্দা মৃত কুতুব উল্লাহ এর ছেলে মোঃ মামুনুর রশিদ (২৪) এবং একই থানার পূর্ব লামুয়া এলাকার বাসিন্দা মৃত রহমত মিয়ার ছেলেমোঃ ইমরান মিয়া (২৩)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেও বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত মৌলবীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।