মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ১১:৫৭
ব্রেকিং নিউজ

সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলীম মৃধার ফরম উত্তোলন

রিপোর্টার :
প্রকাশ : বুধবার , ২৯ মার্চ ২০২৩ , রাত ১১:১৭

নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার

আজ সকাল ১১টায় নাটোরের সিংড়া উপজেলার ৫ নং চামারী ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলীম মৃধার ফরম উত্তোলন সম্পুর্ন হয়েছে। আগামী দুই এপ্রিল রবিবার, চামারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলীম মৃধার ফরম উত্তোলন সম্পুর্ন করার স্বার্থে ও চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আলীম মৃধা জয় কামনা করছেন।

সরেজমিনে দেখা যায় ৫০ থেকে ৬০ টি মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে যাত্রা শ্ররু করেন আলীম মৃধার সংগঠন।


এসময় উপস্থিত ছিলেন, চামারী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, হামিদুল ইসলাম হিরো, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবুল কালাম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোঃ সেন্টু খান, চামারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, শোভন ইসলাম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, হাসান আলী, শ্রমিক লীগের সভাপতি আশরাফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান, রিয়াদ হাসান মনি, রাকিবুল ইসলাম রতন সহ আরো অনেকে।