নিজস্ব সংবাদদাতা,
ঝালকাঠির নলছিটিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অভিবাদন মঞ্চের ব্যানারের স্বাধীনতা বানানেই ভুল করেছেন কর্তৃপক্ষ।
২৬ মার্চ রবিবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উপস্থিত আমন্ত্রিত অতিথিদের নজরে আসে। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় তিব্র ক্ষোভ প্রকাশ করছেন সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠানে উপস্থিত কালাম নামের এক ব্যক্তি বলেন। প্রশাসন কতটা উদাসীন হলে এরকম একটি বানান ভুল হতে পারে। তাও আবার মঞ্চের সামনে টানানো মূল ব্যানারে। আসলে খুবই দুঃখজনক আমরা এরকমটা আশা করিনি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আরো সতর্ক হওয়া উচিত ছিল বলে আমি মনে করি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী রাজিব চক্রবর্তী বলেন। আসলে এটা ডেকোরেটর মালিকের ভুল। অভিনন্দন মঞ্চ তৈরী করার দায়িত্বে কে ছিলেন এমন প্রশ্ন করলে? তিনি উত্তর দেন আমরা সবাই মিলিয়ে করেছি।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন)
জান্নাত আরা নাহিদ জানান, আসলে বিষয়টা আমি যানি না, আমাকে আগে কেউ অবগত করেনি।