বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , রাত ১২:৪১
ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা

রিপোর্টার :
প্রকাশ : শুক্রবার , ২১ এপ্রিল ২০২৩ , রাত ১১:১০


নিজস্ব সংবাদদাতা,

পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রধানমন্ত্রীর নির্দেশে  অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী  বিতরণ করা হয়েছে। শুক্রবার  বিকালে  উপজেলার আওয়ামীলীগ অফিস, কাজির হাওলা আশ্রায়ণ, ছোটবাইশদিয়া আশ্রয়ণের শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী  বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ। 

ঈদ উপহার হিসেবে পোলাও চাল, সেমাই, চিনি, দুধ ও ট্যাং বিতরণ করা হয়। 

ঈদ সামগ্রী  পেয়ে খুশিতে আত্মহারা  ছিন্নমূল এসব মানুষ। এবার প্রধানমন্ত্রীর উপহারের ঘরে পরিবারের সকলকে নিয়ে আনন্দের সাথে ঈদ উদযাপন করবেন তারা।


 সামগ্রী  বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ূন তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান খালিদ বিন ওয়ালিদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের  প্রচার সম্পাদক আবুল বশার তোতা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডিউক, বড়বাইশদিয়া ইউনিয়ন  যুবলীগের সাধারণ সম্পাদক লুৎফর হাওলাদার, মৌডুবী ইউনিয়ন যুবলীগ নেতা এনায়েত হোসেন, যুবলীগ নেতা তানিম, হাসান, টিপু, হানিফ সুজন, বেলাল হোসেন, আল-আমিন, হোসেন মল্লিক, এছারাও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের মনোনয়ন প্রত্যাশি  এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ জানান, একসময় যাদের মাথা গোঁজার ঠাঁই ছিলোনা, খোলা আকাশের নিচে যারা দিন কাটাতো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য জমি সহ ঘর দিয়েছেন। তারা এখন সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন। এবারের ঈদটা যাতে তারা পরিবার পরিজন নিয়ে আনন্দ উচ্ছ্বাসে কাটাতে পারে সে জন্য তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছি। সুন্দর পরিবেশে তারা ঈদ উদযাপন করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এসব মানুষ মন খুলে দোয়া করছেন। পরে যুবলীগ নেতা উপজেলা আওয়ামিলীগ অফিসে বসে বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীর মাঝে পাঞ্জাবি বিতরণ করেন।