শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ , সকাল ০৮:৪০
ব্রেকিং নিউজ

অবহেলিত দুর্গম পল্লী সারদা নগরে এখন উন্নয়নের ছোঁয়া

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ৪ মার্চ ২০২৩ , রাত ০৮:১১

নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার


নাটোর জেলার সিংড়া উপজেলার দুর্গম পল্লী সারদা নগর গ্রাম। নাগর নদীর তীরবর্তী এই গ্রাম টি ছিলো উন্নয়ন বঞ্চিত। তাজপুর ইউনিয়ন কিংবা চৌগ্রাম ইউনিয়নে যাওয়ার কোনো পাকা সড়ক ছিলো না। স্বাধীনতার পর প্রথম উন্নয়নের ছোয়া লেগেছে।


আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা চেয়ারম্যান এর সহযোগিতায় হুলহুলিয়া থেকে সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। এই গ্রামের মানুষদের আর ৪/৫ কিলোমিটার হেটে তারপর যানবাহনে উপজেলা সদরে আসতে হতো। এখন পায়ে হেটে নয় গ্রাম থেকেই যানবাহনে সদরে আসার সুযোগ পাচ্ছে। 


এতে করে অত্র এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। কৃষি ক্ষেত্রে উন্নয়ন ঘটবে। কৃষকরা তাদের ধানের ন্যায্য মূল্য পাবে।