মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , ভোর ০৪:১৫
ব্রেকিং নিউজ

ভেকু দিয়ে মাটি কাটার কারনেই পাকা সড়ক কাঁচায় পরিনত ও ভোগান্তিতে জনগন

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ১ এপ্রিল ২০২৩ , রাত ১২:৩৪

নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার


মাটির পয়েন্ট নাটোর সদর হলেও সিংড়া উপজেলার রাস্তা দিয়ে কয়েক সপ্তাহ থেকে দাপুটের সাথে মাটিবাহী ট্রাক্টর, ট্রলির অবাধ বিচরনে মানুষের চলাচলের পাঁকা সড়কটি এখন গ্রামীন কাঁচা সড়কে পরিনত হয়েছে। ক্ষয়ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকার নির্মানাধিন রাস্তা।


কথিত ভেকু মালিক মেহেদী। সিংড়া উপজেলা প্রশাসন ব্যাটারী জব্দ করার পর কয়েকদিন কাজ বন্ধ ছিলো। তারপর কিছু অপ্রকাশিত নেতাদের সুপারিশে ব্যাটারী নিয়ে যাবার পর আবারও দেদারসে পাঁকা সড়কে মাটি বাহী ট্রাক্টরের অবাধ বিচরনে খেজুরতলা - মাঝগ্রাম রাস্তার বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। রাস্তা দিয়ে চলাচলে ভয় পাচ্ছে জনগন। প্রচুর পরিমানে দুর্ভোগ পহাতে হচ্ছে হাজার হাজার জনগনকে। অস্বস্তিতে আছে এলাকার প্রচুর মানুষ, সকাল থেকে শুরু করে রাত অব্দি যন্ত্রনার শিকার হচ্ছে জনসাধারন। উল্টে যাচ্ছে মটর বাইক সহ ছোটখাট যানবাহন, ঘটছে দুর্ঘটনা। জনসাধারণরা বলছেন এই অবৈধ পুকুর খনন ব্যবসা ও ট্রাক্টর দিয়ে মাটি বিক্রি বন্ধের জন্য আমরা কড়জ্বরে আবেদন জানাই।


জেলা ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী সাধারণ মানুষ ও পথচারী।