সোমবার , ১৭ আগস্ট ২০২৬ , রাত ১১:৪৯
ব্রেকিং নিউজ

শিয়ালের মাংস রান্না করে অতিথিকে আপ্যায়ন

রিপোর্টার :
প্রকাশ : সোমবার , ২৯ মে ২০২৩ , সন্ধ্যা ০৭:১৭
নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর কুয়াকাটায় শিয়ালের মাংস রান্না করে অতিথিদের আপ্যায়ন করেন, হারুন হাওলাদার নামের এক ব্যক্তি। এঘটনা কুয়াকাটার নবীনপুর এলাকায় ঘটে। কুয়াকাটা পৌরসভা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মজিবর হাওলাদার এর উপস্থিতিতে এসময় একটি জীবিত  শিয়ালের বাচ্চা উদ্ধার করেন এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্যরা। এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্য মোঃ কে এম বাচ্চু খলিফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নবীনপুর এলাকায় অভিযান চালিয়ে, একটি জীবিত শিয়ালের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

তবে শিয়ালের অন্য একটি বাচ্চা রান্না করে অতিথিদের আপ্যায়ন করা হয়েছে বলে শিকার করেন হারুন হাওলাদার। তিনি আরও বলেন, আয়োজকদের বিশ্বাস, শিয়ালের মাংস খেলে শরীরের ব্যথা কমে যায় এবং অনেক রোগ ভালো হয়। তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। বন্যপ্রাণী আটক করা বা খাওয়া অপরাধ জানালে তিনি তার ভুল শিকার করে মর্মে স্বাক্ষর করলে তাকে ছেড়ে দেওয়া হয়।

এসময় একটি শিয়াল উদ্ধার করা হয়। রাতে জংগলে শিয়ালটি অবমুক্ত করা হবে।কাউন্সিলর মোঃ মজিবর হাওলাদার বলেন, মূলত এরা সহজ সরল মানুষ। এরা না বুঝে ভুল কাজ করেছে। ভবিষ্যতে এ ধরনের আর কোনও কাজ করবে না মর্মে তারা মুচলেকা দেন।