খুলনা ব্যুরো। ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে (৩০ ভরি ওজনের ৩পিচ সোনার বারসহ এক পাসপোর্ট ব্যাবহারকারী যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ)। বুধবার (১২ এপ্রিল) দুপুরের দিকে যশোর কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ভোমরা কাস্টমসের সামনে থেকে এই সোনা সহ পাসপোর্ট ব্যাবহারকারী যাত্রীকে আটক করা হয়।
আটক পাসপোর্ট ব্যাবহারকারী যাত্রীর নাম মোহাম্মদ নাফিজ শেখ (৩২)। সে মুন্সিগঞ্জ সদর থানার কপিবাগ পঞ্চাশহর এলাকার বাসিন্দা।
ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ সূত্র জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ভোমরা কাস্টমার অফিসের সামনে থেকে পাসপোর্ট ব্যাবহারকারী-যাত্রী নাফিজ শেখ কে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে "৩০ ভরি ওজনের ৩পিস সোনার বার উদ্ধার করা হয়। ভারতে পাচারের জন্য সে ভোমরা শুল্ক স্টেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য (২৯ লাখ ২২ হাজার) টাকা।
ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভামাজরিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।