নিজস্ব সংবাদদাতা,
পঞ্চগড়ে কাদিয়ানিদের ৩ দিনব্যাপী জলসা বন্ধের দাবিতে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক চৌরঙ্গি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তৌহিদী জনতা ও মুসল্লিরা।
বৃহস্পতিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে শহরের চৌরঙ্গী মোড়ো পঞ্চগড়- ঢাকা মহাসড়কে অবরোধ রেখেছে। এসময় মুসল্লিরা সড়কে অবস্থান নিলে মুসল্লিদের পাশাপাশি স্থানীয় জনতা অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে
মুসল্লিদের দাবি পঞ্চগড়ের আহম্মদ নগরে তিন দিনব্যাপী কাদিয়ানিদের জলসা বন্ধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বন্ধের ঘোষণা দেন। আন্দোলন চলাকালিন সময়ে সড়কে যোহরের নামাজ আদায় করেন মুসল্লিরা। এখনো পর্যন্ত সড়ক অবরোধ চলছে, প্রায় ২ কিলোমিটার সড়ক পথ যানজটের লেগে আছে, এতে দুর্ভোগে পড়েছে পথচারী ও যাত্রীরা।