মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ , রাত ১১:৫৭
ব্রেকিং নিউজ

মাধবপুরে ইয়াবা বিক্রির সময় ডিবির হাতে আটক ১

রিপোর্টার :
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২ মার্চ ২০২৩ , সন্ধ্যা ০৬:২৭

কে,এ,সালমান মাধবপুরঃ

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয়বিক্রয়ের সময় জসিম উদ্দিন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার দখলে থাকা ১৩০ টি ইয়াবা জব্দ করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই রিয়াজ উদ্দিন বুধবার (১মার্চ) রাত ৯ টা ২৫ মিনিটে রিয়াজনগর গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ির ছাদে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিনকে আটক করেন। জসিম উদ্দিন একই গ্রামের (রিয়াজনগর) মস্তু মিয়ার পুত্র।

এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় এসআই রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

জসিম উদ্দিনের বিরুদ্ধে মাধবপুর থানায় পৃথক দুটি মাদক মামলার তথ্য ডিসিএমএস পর্যালোচনায় পাওয়া গে়ছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) ওসি মোঃ শফিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।