নিজস্ব সংবাদাতাঃ
রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে বিশুদ্ধ পানির জন্য মানববন্ধন করেছেন এলাকাবাসী
বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে ১২ নং ডিগ্রি লঞ্চঘাট রাস্তার উপরে চর মোল্লা গ্রামের স্থানীয় বাসিন্দারা বিশুদ্ধ পানির পানির দাবীতে মানববন্ধন করেন। যানা গেছে এ গ্রামে প্রায় দুইশত পরিবারের বসবাস। অথচ সেখানে টিওবয়েল একটি। অনাবৃষ্টি ও তীব্র তাপদাহে পুকুর ডোবা নালা শুকিয়ে যাওয়ায় এলাকাবাসী সর্বত্র বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বেলে মাটির এলাকা বিধায় পৌষ মাষ আসলেই পুকুর শুকিয়ে যায় । এ অবস্থায় লবণাক্ত অধুষিত এই এলাকায় সুপেয় পানির জন্য হাহাকার বিরাজ করছে। পানির অভাবে সীমাহীন দুর্ভোগে পড়েছে এ এলাকার কয়েক শত অধিবাসী। সুপেয় পানির সংকটে আসছে পবিত্র রমজান মাসে রোজাদারদের ভোগান্তি আর কষ্টের শেষ থাকবে না। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর নিকট টিওবয়েলের দাবী জানালেও তিনি একটা টিওবয়েল এর ব্যবস্থা করে দেননি। এলাকার মানুষ আধা কিলোমিটার পায়ে হেটে নদী বা খালের পানিতে গোসল করতে হয়। এ পানি দিয়ে শুধু গোসল ও নিত্য ব্যবহার্য্য কাজ করা যায়। এদিকে সুপেয় পানির অভাবে মানুষ এক প্রকার বাধ্য হয়ে দূষিত পানি পাণ করায় এলাকায় ডায়েরিয়া, আমাশয়সহ পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত বছরেও বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ায় অনেক পরিবার চিকিৎসার খরচ যোগাতে দিশেহারা হয়ে পরেছিল। চর মোল্লার স্থানীয় বাসিন্দা সৈয়দ মোল্লা বলেন আমরা চর মোল্লায় ছয়শত লোক বসবাস করি আমাদের এখানে একটি টিওবয়েল জরুরি দরকার অনেকে পানির জন্য হাহাকার করছে, বিশুদ্ধ পানির অভাবে অনেক বাড়িতে মিনি ডায়রিয়া চলছে, আমাদের এই ডায়রিয়ার হাতথেক রক্ষা করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্দেশ্য বলেন। অতিদ্রুত সমায়ের মধ্যে আমাদের এলাকায় একটা টিওবয়েল দেওয়ার জন্য জোর দাবী জানাচ্ছি । একই এলাকার বাসিন্দা শুকুর হাওলাদার বলেন আমাদের এখানে টিওবয়েলের পানির অভাবে আমরা অনেক কষ্ট ভোগ করছি চেয়ারম্যান সাহেব এর কাছে একটাই দাবী আমাদের কষ্টের হাত থেকে বাচান। একই এলাকার বাসিন্দা সোহরাব মোল্লা বলেন আমাদের একটাই দাবী আমরা মোল্লার চর বাসির দুর্ভোগ লাগবের জন্য যাতে একটা টিওবয়েল পেতে পারি সে জন্য জোর দাবী জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে ২ নং বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, বিষয়টা আমি শুনেছি যত তারাতারী সম্ভব বরাদ্দ আসলেই টিওবয়েলের দেওয়ার ব্যবস্থা করব।