নুরুল আমিন ভূঁইয়া দুলাল :- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় গাছ থেকে ঝুলন্ত মো. আলমগীর হোসেন (৪২) নামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ।
শনিবার সকালে(২৭) মে রায়পুর পৌরসভার টিসি সড়কের পানি উন্নয়ন বোর্ডের জাগায় প্রস্তাবিত রায়পুর পৌর শিশুপার্কের পাশেই সুপারি বাগানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়।
জানা যায় নিহত আলমগীর হোসেন দেনায়েত পুর গ্রামের ভ্যান গাড়ি চালক মো. শাহজাহানের ছেলে। তাদের গ্রামের বাড়ি মধুপুর পৌর ৫ নম্বর ওয়ার্ডে।
এই বিষয়ে জানতে চাইলে রায়পুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ বলেন, তাদের নিজস্ব বাড়িঘর না থাকায় তারা টিসি সড়কের পাসে একটি ভাড়া বাসায় গত ৩০ বছর ধরে মা-বাবার সঙ্গে বসবাস করে আসছেন আলমগীর হোসেন। নিহতের বাবা শাহজাহান রায়পুরে ভ্যান চাল। তথ্য অনুসন্ধানে জানা যায় আলমগীর ভ্রাম্যমাণ কসাই হিসেবে কাজ করেন।
স্থানীয় প্রতিবেশীরা জানান আলমগীর মাদকেও আসক্ত ছিলেন। গতকাল শুক্রবার রাতে সবার অগোচরে না বলে ঘর থেকে বের হয়ে যান আলমগীর। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন।
পরে শনিবার সকালে খোঁজাখুজির এক পর্যায়ে একটি গাছের ডালের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়। তখন তাদের সোরচিৎকারে আশেপাশের লোকজন এসে জড়ো হন।
লাশ দেখতে পেয়ে এলাকার জনগণ থানা পুলিশে খবর দিলে, পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এই আত্মহত্যা সংক্রান্ত বিষয়ে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, শনিবার সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছেন।পরে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।